সব ফিচার
এক প্যানেলে যা যা পাবেন
কোড ডিপ্লয় থেকে ডেটাবেস, ডোমেইন, মেইল আর নিরাপত্তা — আলাদা আলাদা সার্ভিস জোড়া দেওয়ার ঝামেলা ছাড়াই।
ডিপ্লয়
কোড যেখানেই থাকুক, লাইভ করা এক ধাপের কাজ।
Git push করলেই ডিপ্লয়
GitHub, GitLab, Bitbucket বা Gitea — push করলেই নতুন ভার্সন। প্রাইভেট রিপোজিটরির জন্য deploy key।
জিপ আপলোড
Git না থাকলে প্রজেক্টের .zip আপলোড করুন (২ GB পর্যন্ত)।
App Store
WordPress, Laravel, Ghost-এর মতো অ্যাপ এক ক্লিকে — কোড ছাড়াই।
নিজে চিনে নেয়
ভাষা, ফ্রেমওয়ার্ক, ভার্সন আর পোর্ট — Dockerfile লিখতে হয় না। Procfile আর নিজের Dockerfile-ও চলে।
ডাউনটাইম ছাড়া ডিপ্লয়
নতুন ভার্সন হেলথ চেক পাস করলে তবেই ট্রাফিক পায়; সমস্যা হলে পুরনোটা চলতেই থাকে।
Migration আগে, ট্রাফিক পরে
Laravel, Django, Prisma, Alembic নিজে চেনে; নিজের release command-ও দিতে পারেন।
এক ক্লিকে রোলব্যাক
আগের যেকোনো ডিপ্লয়ে ফেরা যায় — সেই সময়ের image আর variable সহ।
লাইভ বিল্ড লগ
প্রতিটা ধাপ আর লগ সাথে সাথে দেখা যায়।
অ্যাপ চালানো
ওয়েবসাইট থেকে গেম সার্ভার — যা চালাতে চান।
Web, worker, cron
ওয়েবসাইট, ব্যাকগ্রাউন্ড জব আর নির্দিষ্ট সময়ের কাজ — প্রতিটা আলাদা প্রসেসে, পড়ে গেলে নিজে চালু হয়।
Environment variable ও secret
API key আর পাসওয়ার্ড কোডের বাইরে; ডেটাবেসের connection নিজে থেকে আসে।
Volume ও ফাইল ম্যানেজার
আপলোড আর স্থায়ী ফাইল রাখার জায়গা, ব্রাউজার থেকেই দেখা ও বদলানো।
লগ, ব্যবহার আর ভিজিটর
অ্যাপের লগ, CPU-মেমোরির ব্যবহার আর দিন-ঘণ্টা ধরে ভিজিটরের হিসাব।
পাবলিক TCP/UDP পোর্ট
গেম সার্ভার, VoIP, MQTT, GPS ট্র্যাকার — একটা পোর্ট বা ১০০০টা পর্যন্ত রেঞ্জ।
রিয়েলটাইম মোড
কম latency, চলমান কল বা খেলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে ডিপ্লয়।
প্রাইভেট নেটওয়ার্ক
একই গ্রুপের অ্যাপ নিজেদের মধ্যে নাম ধরে কথা বলে; চাইলে পুরোপুরি ভেতরের অ্যাপ।
WebSocket
SignalR, socket.io, Laravel Reverb — কোনো সেটিং ছাড়াই।
ডেটাবেস ও ব্যাকআপ
দরকারি সব ডেটাবেস, প্যানেল থেকে এক ক্লিকে।
PostgreSQL + pgvector
AI আর ভেক্টর সার্চের জন্য pgvector এক্সটেনশন চালু করা যায়।
MySQL 8.4 ও MariaDB
WordPress, Laravel আর পুরনো PHP প্রজেক্টের জন্য — দুটোই পাশাপাশি।
SQL Server 2025
.NET অ্যাপের জন্য, নিরাপদ এনক্রিপ্টেড কানেকশনসহ।
Redis ও RabbitMQ
ক্যাশ, সেশন আর মেসেজ কিউ — প্রতিটা অ্যাপের নিজের, বাইরে থেকে বন্ধ।
দুই রকম লগইন
চলমান অ্যাপের জন্য সীমিত লগইন, migration-এর জন্য আলাদা — ভুল কোডে টেবিল মুছে যায় না।
ব্রাউজারে ডেটাবেস
প্যানেল থেকেই ডেটাবেস খুলে দেখা ও কোয়েরি চালানো।
প্রতিদিন ব্যাকআপ
ডেটাবেস আর volume-এর এনক্রিপ্টেড ব্যাকআপ সার্ভারের বাইরে; এক ক্লিকে restore।
ডোমেইন ও নিরাপত্তা
cPanel-এ যা যা পেতেন, তার সবই — আধুনিক ভাবে।
নিজের ডোমেইন, ফ্রি SSL
DNS ঠিক হলেই সার্টিফিকেট, নিজে থেকেই নবায়ন। নিজের কেনা সার্টিফিকেটও লাগানো যায়, মেয়াদের আগে সতর্কবার্তা।
DNS এডিটর
Meghly-র নিজের নেমসার্ভারে A, CNAME, TXT, MX — মেইল আর অ্যাপের রেকর্ড নিজে বসে।
রিডাইরেক্ট
www থেকে মূল ডোমেইনে, পুরনো ডোমেইন থেকে নতুনে, বা নির্দিষ্ট পাথ।
IP ব্লক ও WAF
নির্দিষ্ট IP আটকান, সাধারণ আক্রমণ ঠেকানোর ফায়ারওয়াল চালু করুন।
পাসওয়ার্ড দিয়ে ফোল্ডার
অ্যাডমিন বা স্টেজিং পাতা পাসওয়ার্ডের পেছনে।
আলাদা, সুরক্ষিত কন্টেইনার
প্রতিটা অ্যাপ নিজের কন্টেইনারে, read-only ফাইল সিস্টেমে; এক গ্রাহক আরেকজনকে দেখতে পায় না।
সিকিউরিটি আপডেটে নিজে রিবিল্ড
রানটাইমে নিরাপত্তা আপডেট এলে অ্যাপগুলো নতুন করে বিল্ড হয়।
বিজনেস ইমেইল
নিজের ডোমেইনে প্রফেশনাল ইমেইল, স্প্যামে না গিয়ে ইনবক্সে।
নিজের ডোমেইনে মেইলবক্স
you@company.com.bd — ওয়েবমেইল, মোবাইল অ্যাপ আর Outlook-এ।
SPF, DKIM, DMARC নিজে থেকে
রেকর্ড বসানো থেকে DMARC রিপোর্ট পর্যন্ত — মেইল ইনবক্সে পৌঁছায়।
ফিশিং সতর্কবার্তা
প্রতিটা মেইলের পাশে ডেলিভারি ও সিকিউরিটি প্যানেল; ভুয়া মেইলে লাল সতর্কবার্তা।
ফরওয়ার্ডার ও অটো-রিপ্লাই
অন্য ঠিকানায় পাঠানো, ছুটির সময়ের স্বয়ংক্রিয় উত্তর।
নিজের ব্র্যান্ডে ওয়েবমেইল
লেবেল, কুইক রিপ্লাই, প্রিভিউ — ফোনেও পুরো সুবিধা।
সেটআপ এক মেইলে
নতুন মেইলবক্সের ফোন আর Outlook সেটআপ এক মেইলেই।
ইমেইল ক্যাম্পেইন
পাঠানোর আগেই জানুন, মেইল ইনবক্সে যাবে কি না।
Deliverability স্কোর
SPF, DKIM, DMARC, কনটেন্ট আর লিংক দেখে স্কোর, কী ঠিক করতে হবে সহ।
ইমেইল ভেরিফিকেশন (ক্রেডিট)
ভুয়া, বন্ধ আর বাউন্স হওয়া ঠিকানা আগেই বাদ।
লিস্ট, সেগমেন্ট আর ট্যাগ
CSV ইমপোর্ট, নিয়ম দিয়ে সেগমেন্ট, ট্যাগ দিয়ে ভাগ।
রিয়েল-টাইম রিপোর্ট
Sent, Delivered, Open, Click — প্রতিটা গ্রাহক ধরে, CSV-তে নামানো যায়।
নিজে থেকে নিরাপদ
এক ক্লিকে আনসাবস্ক্রাইব, কমপ্লেইন বা বাউন্স বাড়লে ক্যাম্পেইন নিজেই থামে।
ধীরে ধীরে ওয়ার্ম-আপ
নতুন ডোমেইন থেকে প্রতিদিন একটু একটু করে বেশি পাঠায়।
Meghly Panel — নিজের সার্ভার
নিজের VPS থাকলে, Linux না জেনেও সব প্যানেল থেকে।
এক কমান্ডে যুক্ত
সার্ভারে একটা কমান্ড — তারপর অ্যাপ, ডেটাবেস আর মেইল এক ড্যাশবোর্ডে।
টার্মিনাল, ফায়ারওয়াল, SFTP
ব্রাউজারে টার্মিনাল, পোর্ট আর IP নিয়ন্ত্রণ, SFTP অ্যাকাউন্ট।
সার্ভারের অবস্থা
CPU, মেমোরি, ডিস্কের এক সপ্তাহের হিসাব; সমস্যা হলে ইমেইলে সতর্কবার্তা।
আগের সাইট খুঁজে নেয়
সার্ভারে আগে থেকে থাকা সাইট আর ডেটাবেস খুঁজে প্যানেলে নিয়ে আসে।
cPanel থেকে মাইগ্রেশন
cPanel-এর সাইট, ডেটাবেস আর মেইল — পাসওয়ার্ড, ফরওয়ার্ডার সহ।
৩০ দিন ফ্রি
প্রতি সার্ভারে মাসিক বিল, নতুন সার্ভারে ফ্রি ট্রায়াল; বিল বাকি থাকলেও সাইট চলে।
অ্যাকাউন্ট ও টিম
ব্যবসার মতো করে চালানোর জন্য।
টু-স্টেপ লগইন
অ্যাপ দিয়ে দ্বিতীয় ধাপের কোড; কোন কোন ডিভাইসে লগইন আছে দেখে বন্ধ করা যায়।
টিমের সদস্য
টিমের লোকদের নিজের লগইন আর ভূমিকা।
অডিট লগ
কে কখন কী বদলেছে — সব লেখা থাকে।
API key ও webhook
নিজের সিস্টেম থেকে মেইল পাঠানো আর ঘটনার খবর পাওয়া।
টাকায় বিল
বিকাশ, নগদ, ব্যাংক — ভ্যাট ইনভয়েসসহ।
বাংলা আর ইংরেজি
পুরো প্যানেল দুই ভাষায়।
নিজে চালিয়ে দেখুন
বেটা চলাকালীন প্রথম ৩০ দিন সবকিছু ফ্রি — কোনো কার্ড লাগবে না।